চট্টগ্রামে চুরি হওয়া ৯৯ ভরির বেশি স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৬
চট্টগ্রামের একটি দোকান থেকে চুরি হওয়া ৫৫টি স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে পুলিশ; ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

<p>চট্টগ্রামের একটি জুয়েলারি দোকান থেকে চুরি হওয়া ৫৫টি স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে মহানগর পুলিশ। উদ্ধার করা স্বর্ণের ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রতি বলে পুলিশ জানিয়েছে।</p><p>তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে দোকানের এক বিক্রয়কর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন দোকান ও বন্ধকী প্রতিষ্ঠানে রাখা চুড়িগুলো পরে উদ্ধার করা হয়েছে।</p>
সূত্র: মূল প্রতিবেদন