এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আলিফ রুদাবা
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত সচিব আলিফ রুদাবাকে নিয়োগ দিয়েছে সরকার।

<p>বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত সচিব আলিফ রুদাবাকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।</p><p>তিনি এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জনস্বার্থে জারি করা নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে।</p>
সূত্র: মূল প্রতিবেদন