দেশজুড়ে শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র প্রদর্শন শুরু
ঢাকাসহ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনের নতুন উদ্যোগ শুরু হয়েছে।

<p>ঢাকা ও বিভিন্ন জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ শুরু হয়েছে। বিশেষ আয়োজনের প্রথম পর্বে তিনটি দেশীয় চলচ্চিত্র দেখানো হয়।</p><p>আয়োজকেরা জানিয়েছেন, ধীরে ধীরে নিয়মিত টিকিটভিত্তিক প্রদর্শন চালুর পরিকল্পনা রয়েছে। এতে স্থানীয় দর্শকের কাছে মানসম্মত চলচ্চিত্র পৌঁছানো এবং নির্মাতাদের নতুন প্রদর্শনমাধ্যম তৈরি হবে।</p>
সূত্র: মূল প্রতিবেদন